গোপালগঞ্জে চ্যারিটি নারী কাবাডি ম্যাচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলা নারী কাবাডি দলের মধ্যে একটি চ্যারিটি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের সুইমিংপুল এ্যান্ড জিমনেশিয়ামে গোপালগঞ্জ কাবাডি একাডেমি আয়োজিত এই ম্যাচে নড়াইল জেলা নারী কাবাডি দল ৩৯-১০ পয়েন্টে গোপালগঞ্জ জেলা নারী কাবাডি দলকে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অংশগ্রহনকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, কাবাডিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় খেলা হিসেবে ঘোষনা দেন। সারা বিশ^ এটিকে বাংলাদেশের খেলা হিসেবে জানে। এখন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা সহ বিশে^র বিভিন্ন দেশ কাবাডি খেলে। আমরাও আর্ন্তজাতিক কাবাডি প্রতিযোগিতার আয়োজন করি। এই প্রতিযোগিতায় বিশে^র বিভিন্ন দেশ অংশ নেয়। যেহেতু কাবাডি বাংলাদেশর জাতীয় খেলা,তাই কাবাডির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। কাবাডিকে আমরা ভবিষ্যতে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাই।’
এরপর ডিআইজ হাবিবুর রহমান গোপালগঞ্জে ৩ মাস আগে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার বিজয়ী বালক ও বালিকা দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল ও ট্রফি তুলে দেন।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



